১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

এবার বাবুল আক্তারের বিরুদ্ধে আকরাম হত্যার অভিযোগ

মিতু হত্যা মামলা তদন্ত কর্মকর্তার কাছে প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে ভাই হত্যার অভিযোগ দিলেন এসআই আকরামের বোন জান্নাত আরা পারভীন।

বুধবার সকালে চট্টগ্রামের লালদিঘীর পাড়ে অবস্থিত নগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে মিতু হত্যার তদন্ত কর্মকর্তা এডিসি কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন আকরামের বোন জান্নাত আরা পারভিন এবং ভাগ্নি মুর্শিদা ডলি।

এডিসি কামরুজ্জামান বলেন, ‘এসআই আকরামের বোন চট্টগ্রাম এসে আমার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছিলেন। আমি অনুমতি দেওয়ার পর তারা আজ দপ্তরে এসে দেখা করে কিছু অভিযোগ দিয়ে গেছেন।’

বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ দিতে আসা জান্নাত আরা পারভিন বলেন, ‘আমার ভাই সড়ক দুর্ঘটনায় নয়, তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে। আমরা এ ব্যাপারে অভিযোগ দিতে মিতু হত্যার তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেছি। এর আগে আমরা সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছি। আজ আনুষ্ঠানিকভাবে মিতু হত্যার তদন্ত কর্মকর্তাকে জানালাম।’

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় নিজ বাসার কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এই হত্যাকাণ্ডে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।