৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

এবার টেকনাফে বিপুল পরিমান চাকু উদ্ধার করলো পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ এবার কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমান চাকু উদ্ধার করলো পুলিশ। শুক্রবার বিকালে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফের সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই সব চাইনিজ চাকু উদ্ধার করেন এবং স্থানীয় দোকানে এসব বিক্রি না করতে প্রাথমিক ভাবে সতর্ক করেন ওসি।

সম্প্রতি সময়ে টেকনাফের উঠতি বয়সের যুবক এই সব চাকু ক্রয় করে নানা অপরাধে জড়িয়ে পড়ার তথ্য আসে পুলিশ কাছে। এর সূত্র ধরে টেকনাফ থানা পুলিশ অভিযানে নামে।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যাতা স্বীকার করে বলেন, টেকনাফ সদরে দোকানে অভিযান চালিয়ে ৫০০ পিস মতো চাকু জব্দ করা হয়। একই সাথে এই সব চাকু বিক্রি না করতে দোকানে সতর্ক করা হয়।
তিনি পুরো পৌর সভা ও উপজেলার দোকানে চাকু উদ্ধারে অভিযান চলবে বলে জানান।

প্রসঙ্গতঃ শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড খালি খোসা, দু’টি কিরিচের পাশাপাশি দু’টি চাকু উদ্ধার করা হয়।

নিহতরা হলেন হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (মণ্ডলপাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশের (বাইট্টা মাদু) ছেলে হাত কাটা আব্দুর রহমান (২৮) ও তার ভাই আব্দুস সালাম (২৬)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।