মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

এবার ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলাবেন মিসবাহ-ইউনিস

শেয়ার করুন

অবসর ঘোষণা করা দুই তারকা খেলোয়াড় মিসবাহ উল হক ও ইউনিস খানের সেবা পেতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাহরিয়ার খান। অবসরের সিনিয়র এ দুই খেলোয়াড়কে বোর্ডের সঙ্গে রাখতে চান খান। রাওয়ালপিন্ডি ক্রিকেটে স্টেডিয়ামে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে শাহরিয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, “এই দুই ক্রিকেটারের অর্জনগুলোকে শ্রদ্ধা জানিয়েই তাদের পাকিস্তান ক্রিকেটের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হবে, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই তাদের কাছে প্রস্তাব যাবে। সেই প্রস্তাবে তাঁরা একমত হলেই পিসিবিতে কাজ করবেন তারা। ”

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে অসামান্য অবদান রাখা মিসবাহ ও ইউনিস ওয়েস্ট ইন্ডিজে তাদের বিদায়ী টেস্ট সিরিজ খেলছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছেন ইউনিস। মিসবাহ-উল-হকও তাঁর নামের পাশে লিখেছেন অধিনায়ক হিসেবে ২৫ টেস্ট জয়ের কীর্তি। আজ দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে পাকিস্তান।

শেয়ার করুন