২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এবার করোনায় ঘরবন্দী যুবলীগ নেতা-কর্মীদের পাশে শাহ্জান সাজু

বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকেই নিজ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা শাহ্জান সাজু। এবার করোনায় ঘরবন্দী হয়ে পড়া যুবলীগের নেতা-কর্মীদের সাহায্যার্থে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ালেন তিনি।

করোনায় ঘরবন্দী হয়ে পড়া হলদিয়ার বিভিন্ন অসহায় পরিবারে অব্যাহতভাবে খাদ্য সহায়তা দিয়ে অাসছিলেন উখিয়া উপজেলা যুবলীগের এই সাংগঠনিক সম্পাদক শাহ্জান সাজু। তারই ধারাবাহিতায় গতকাল শনিবার বিকেলে তিনি হলদিয়া যুবলীগের তৃণমূল ও উখিয়া উপজেলা শাখার কিছু নেতা-কর্মীদের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।সহায়তা প্রদানের সময় তার সাথে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এ টি এম রশিদ,সহ-সভাপতি কফিল উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্নসম্পাদক আবুল হোসাইন আবু,উপজেলা যুবলীগ নেতা রহমতসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় যুবলীগ নেতা শাহ্জান সাজু বলেন, ‘ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় মানুষকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিতায় অাজ হলদিয়া পালং ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড-ইউনিয়ন শাখার নেতা-কর্মী ও উখিয়া উপজেলা শাখার কিছু নেতা-কর্মীদের সহায়তা প্রদান করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।