৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এবার করোনায় আক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইয়াছিন নামের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

করোনাভাইরাসে আক্রান্ত ইয়াছিন আসামির সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন আগে অসুস্থ থাকলেও বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে কারাবন্দিদের ডিউটি করতেন। তাঁকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সূত্রঃ এনটিভি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।