১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩ | ৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

এবার কপিল শর্মার উপর চটেছেন সালমান খান

এবার কপিল শর্মার উপর চটেছেন বলিউড সুপার স্টার সালমান খান, দিয়েছেন কড়া সতর্কবাণীও। মূলত কপিলকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্প্রতিক বিতর্কের জেরে এ সতর্কবাণী।

সম্প্রতি ‘দা কপিল শর্মা শো’-এর টিমে ভাঙন ধরেছে। একের পর এক টিম মেম্বার কপিলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তার সঙ্গে কাজ করতে অস্বীকার করছেন। বিষয়টা শুরু হয়েছিল কপিলের শো-এর অন্যতম সম্পদ সুনীল গ্রোভারের সঙ্গে কপিলের ঝামেলার পর থেকেই। শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে উড়োজাহাজে সুনীলকে নাকি যাচ্ছেতাই ভাবে অপমান করেন কপিল।

এমনকি সুনীলের গায়ে হাত পর্যন্ত তোলেন। তার পরেই কপিলের টিম থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন সুনীল। সুনীলের অনুসরণে আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীও কপিলের টিম ত্যাগ করেন। তাঁদেরও অভিযোগ ছিল, খ্যাতির অহঙ্কারে তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন কপিল।

এ বার এই বিষয়ে মুখ খুললেন সালমান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিলকে নিয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন, ‘নিজের স্টারডম নিজের নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আমি এখন আমার ক্যারিয়ারের সেই উচ্চতায় পৌঁছেছি, যেখানে মানুষ সব সময়ে আমার চাটুকারিতা করে। এ রকম অবস্থায় কোনটা ঠিক, কোনটা ভুল বুঝে ওঠা খুব কঠিন হয়। সেই কারণে আমি সব সময়ে আমার পরিবার আর বন্ধুদের কথা শুনে চলি। কারণ এঁরাই হলেন সেই সমস্ত মানুষ, যাঁরা মাটির সঙ্গে আমার সংযোগ অক্ষুণ্ন রাখেন, আমাকে হাওয়ায় উড়ে যেতে দেন না। ’

সূত্র: এবেলা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।