১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এবার ইয়াবাসহ টেকনাফের রোহিঙ্গা সহোদর গ্রেপ্তার

কক্সবাজার সময় ডেস্কঃ তিন হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা সহোদরকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কাশেম (২৩) ও রাজা মিয়া (১৮)। এরা আপন দুই ভাই। তারা এক মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই ভাই এক মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। এর পর তারা ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচার করতে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।