১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এবারও রাষ্ট্রীয় মর্যাদার সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ি আতিকুল ইসলাম সিআইপি

atiqul-islam
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত টানা কক্সবাজার জেলার সর্বোচ্চ কর প্রদানকারি হিসেবে নির্বাচিত হয়েছেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন ইন্টারন্যাশনাল, সমৃদ্ধি মাল্টিপারপাস এ্যাকুয়া কালচার ফ্যাসিলিটি এন্ড রিসার্চ সেন্টার ও উন্নয়ন রেডি মিক্স কনক্রিট এর স্বত্বাধিকারী জনাব আতিকুল ইসলাম (সিআইপি)।
এদিকে, আতিকুল ইসলাম সিআইপি ২০১৫-২০১৬ অর্থ বছরে ৩ কোটি ১৭ লক্ষ ২৮ হাজার ৯৪৩ টাকা এবং ২০১৪-২০১৫ অর্থ বছরে ৪ কোটি ৫২ লক্ষ ৩২ হাজার ৮৮৯ টাকা আয়কর ও ভ্যাট প্রদান করেন।
আজ ২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০টায় চট্টগ্রামস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ‘বঙ্গবন্ধু কনফারেন্স হল’ রুমে জনাব আতিকুল ইসলাম সিআইপিকে সর্বোচ্চ করদাতা হিসেবে এ সম্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ি আতিকুল ইসলাম (সিআইপি) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউপি’র প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ¦ নুরুল ইসলাম’র প্রথম পুত্র এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ¦ মোজেহেরুল হকের দৌহিত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।