২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এপ্রিলের প্রথম দিকে প্রধানমন্ত্রীর ভারত সফর

এপ্রিল মাসের প্রথম দিকে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ ভবনস্থ সংসদীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের অনুষ্ঠিত এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রটারি এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকাল ৫টা থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আধাঘণ্টার বৈঠক করেন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর।

বৈঠকে অন্যান্যের মধ্যে মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল আব্দুল নাসের, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করার কথা ছিল ২০১৬ সালের ১৮ ডিসেম্বর। তবে অনিবার্য কারণে ওই সফর স্থগিত করা হয়। এরপর ১০ ডিসেম্বর শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের এক সৌজন্য বৈঠক করেন। ওই বৈঠকে প্রধান শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু এবারও অনিবার্য কারণে এই সফর স্থগিত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।