১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এনজিওদের রুখে দিলো স্থানিয়রা

কক্সবাজারসময় ডেস্কঃ চাকরির দাবিতে কক্সবাজারের উখিয়ায় স্থানিয়দের বাধার মুখে রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেনি এনজিও কর্মীরা। আজ সোমবার সকাল ৭টা থেকে চাকরির দাবিতে কক্সবাজার টেকনাফ আরকান সড়কে কোটবাজারে অবরোধ করে হাজার হাজার স্থানিয়রা। এই সময় তারা রোহিঙ্গা ক্যাম্পে মুখি এনজিওদের শত শত গাড়ি ফিরিয়ে দেয়। এই সময় পুলিশের আন্দোলনকারিদের উপর লাঠিচার্জ করলে স্থানিয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ২০ জন আহত হয়। ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়ান ও উখিয়ার এ্যাসিল্যান্ড ফখরুল ইসলাম আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানিয়দের চাকরির জন্য আন্দোলনে নেতৃত্ব দেয়া ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন,
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছে। প্রশাসনের পক্ষে বারবার চাকরির আশ্বাস দেয়া হলেও চাকরি দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে স্থানিয়রা রাজপথে নেমে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন, চাকরির দাবিতে সকাল থেকে স্থানিয়রা রাস্তায় অবরোধ করে আন্দোলন শুরু করে। ৩ ঘন্টা পরে তাদের বু্ঝিয়ে অবরোধ তুলে নেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।