মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এতিম বান্ধব ইউএনও…

শেয়ার করুন

received_1826020980989468
নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই,ইউএনও হিসেবে উখিয়া উপজেলায় যোগদান করার পর থেকে একের পর এক জনবান্ধব কাজ করে যিনি আলোচনায়।যাকে নিয়ে এত মাতামাতি,এত আলোচনা সেই ইউএনও মাঈন উদ্দিন এখন এতিম ও গরীব বান্ধব ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন উখিয়ার গনমানুষের কাছে।গরীব ও এতিমদের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে এসেছেন,এখনো চালিয়ে যাচ্ছেন যেখানে পাচ্ছেন।
received_1826020907656142
১৫ নবেম্বর তিনি কুতুপালং বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নেয়ার পাশাপাশি পোশাক আশাকের বিষয়টিও গভীরভাবে লক্ষ্য করেন।এক পর্যায়ে তিনি পিতৃহীন অসহায় ১৫ জন শিক্ষার্থীকে খুঁজে বের করে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেয়ার ব্যবস্থা করেন।এছাড়াও গত ৮ নবেম্বর তিনি অাকস্মিক উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালং এলাকার ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েও ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি অসহায়,হতদরিদ্র,পিতামাতাহীন ৬ জন ছাত্রছাত্রীকে বাছাই করে পাশ্ববর্তী ষ্টেশনে নিয়ে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেওয়ার ব্যাবস্থা করে দেন।এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মোঃ মাঈন উদ্দিন বলেন,অামার ব্যক্তিগত বেতনের টাকা দিয়ে অসহায়,গরিব,এতিমদের জন্য কিছু করতে পারলে অামার খুব ভাল লাগে।

শেয়ার করুন