মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

এড. আহামদ হোসেনের দ্বিতীয় জানাযা রাত ৮টায় মরিচ্যা হাই স্কুল মাঠে

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একে আহামদ হোসেন (৭৯) ৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজেউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৭ পুত্র ও ৬ কণ্যা সন্তান রেখে যান। মরহুম আহামদ হোসেনের দ্বিতীয় নামাজে জানাযা রাত ৮ টার পর উখিয়া উপজেলার মরিচ্যা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং গ্রামের বাসিন্দা মরহুম হাজী আবদুল আলী সিকদারের পুত্র এডভোকেট একে আহামদ হোসেন ১৯৭৪ সালের ৬ জুলাই কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।২০১৫-১৬ সালে তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। মরহুম আহামদ হোসেন ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন