৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এজবাস্টনের গ্যালারীতে এক টুকরো কক্সবাজার!

১৫ জুন বৃহস্পতিবার ইংল্যান্ডের অঙ্গ রাজ্য এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রপির দ্বিতীয় সেমিফানালে মুখোমুখো হয় বাংলাদেশ-ভারত। হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে কয়েক দিন আগে থেকেই উদগ্রীব ছিল সেখানে ইংল্যান্ডে বসবারত বাংলাদেশীরা। তাদের সাথে অধীর আগ্রহ নিয়ে মাঠে যাওয়ার অপেক্ষায় ছিলেন ইংল্যান্ডে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা কক্সবাজারের সন্তান মরহুম এডভোকেট নজরুল ইসলামের কনিষ্ট পুত্র জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের আদরের ছোট ভাই আশফাক আহমদ ইভান। কিন্তু ম্যাচের কয়েকদিন আগে থেকে সেমিফাইনালের অধিকাংশ টিকেট ভারতীয় সমর্থকদের দখলে চলে যায়। তার মধ্যে চড়াই-উৎরাই পেরিয়ে অতিকষ্টে কাঙ্খিত টিকেট সংগ্রহ করে ইভান। মাঠে যাওয়ার আগে চলে নানা প্রস্তুতি। বিশ্বের মাঝে কক্সবাজারের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগীদের সহায়তায় কক্সবাজার সম্বলিত প্লেকার্ড ও নানা ঢঙে নিজেকে সাজিয়ে তুলেন ইভান। অবশেষে প্রত্যাশিত ম্যাচ শুরুর আগেই গ্যালারীতে নিজের আসন পাকাপোক্ত করা হয়। ম্যাচ চলাকালে লাল-সবুজের জার্সি গায়ে দিয়ে টাইগার বাহিনীকে উৎসাহ দেয়ার পাশাপাশি দেশের পতাকা ও কক্সবাজারবাসীর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে জানান দেয়া হয় ফুলেল অকৃত্রিম শুভেচ্ছা। মাঠ জুড়ে তার উদ্দীপনাও কম ছিল না। ম্যাচের শেষ অবদি গ্যালারী জুড়ে কক্সবাজারের পক্ষ হয়ে হইহুল্লোড় আর নেচে-গেয়ে তার মাঝে জাগ্রত হয় হৃদয়ের মণিকোঠায় লুকায়িত দেশ প্রেম। এসময় বিভিন্ন ভারতী, বাংলাদেশসহ বিভিন্ন দেশের মাঝে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ইভান। এ যেন এজবাস্টনে এক টুকরো কক্সবাজার। লাখো দর্শকের মাঝে বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামরাবন্দিও হয় সে। ম্যাচের ফলাফল যাই হোক বাংলাদেশ দলই তার কাছে সেরা। তার প্রত্যাশা একদিন এই বাংলাদেশই ক্রিকেট বিশ্বে এক নম্বর দলে পরিণত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।