২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

এখনো যেসব দেশে করোনা হানা দেয়নি

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। এরইমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ২০০টিরও বেশি দেশে। করোনার উৎপত্তি চীনে হলেও সেখানে এর প্রকোপ কমে এসেছে। এখন ইউরোপে চলছে এই ভাইরাসের তাণ্ডব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনায় এরপরই আক্রান্ত হতে চলেছে যুক্তরাষ্ট্র।

এদিকে এখনো কিছু দেশ ও অঞ্চল ভাগ্যক্রমে করোনার তাণ্ডব মুক্ত রয়েছে।

এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এখনো করোনাভাইরাস হানা দেয়নি। তবে সেখানে এর অস্তিত্ব আছে কি না তা অবশ্য নিশ্চিত নয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেওয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। তবে সেসব দেশেও এর উপস্থিতি থাকতে পারে।

তবে যেহেতু এখনো এসব দেশে করোনা শনাক্ত হয়নি সেই হিসাবে এই দেশগুলোকে ভাগ্যবান বলা যেতেই পারে। দেখে নেয়া যাক কোন মহাদেশের কোন দেশগুলোতে এখন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।

এশিয়া মহাদেশ: ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তান।

ওশেনিয়া মহাদেশ: সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।

আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় নিহতের সংখ্যা ২৪ হাজার ৭৩ জন এবং আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩১ হাজার ৮১৯ জন। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।