২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এক মাস পর নিজ ঠিকানায় ফিরলো স্কুল ছাত্র ফাহাদ

received_1814910992100467উখিয়া উপজেলার মরিচ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ফাহাদ ইসলামকে অপহরণের ১ মাস ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার করা স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার রাত ৯ টায় উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের স্কুল ছাত্র ফাহাদ ইসলাম কে স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলমের উপস্থিতিতে নানা আবুল কালামের কাছে তুলে দেন।

প্রসঙ্গত গত ২২ সেপ্টেম্বর স্কুলে আসার পথে শিশু শিক্ষার্থী ফাহাদ অপহরণের শিকার হয়। বিষয়টি উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়। অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারে জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়।

পরে সোমবার রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধারের সময় অপহরকারী চক্রের সদস্যসহ মুন্নী বেগমকে আটক করতে সক্ষম হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।