মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

এক মাসের মধ‌্যে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

শেয়ার করুন

tarek-rahman20151108060159
চাঁদাবাজির তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ‌্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
খুরশীদ আলম খান জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করে দুদক। হাইকোর্টের আদেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ বাতিল করেন হাইকোর্ট এবং তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

শেয়ার করুন