৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

একাদশে ভর্তি কার্যক্রম অনলাইনে

একাদশ শ্রেণিতে এবারো পুরো ভর্তি কার্যক্রম হবে অনলাইনে। কোনো শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অনলাইনে মোট আবেদন ফি ১৫০ টাকা। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে প্রতি কলেজে আবেদনের জন্য ১২০ টাকা ব্যয় করতে হবে। তবে অনলাইন এবং এসএমএস মিলিয়ে কোনোভাবেই ১০টির বেশি কলেজে ভর্তির আবেদন করা যাবে না।

আগামী ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। এর ৫ দিন পর ৯ মে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৫ জুন প্রকাশ করা হবে। ৬ থেকে ৮ জুন পর্যন্ত শিক্ষার্থীর কলেজ নির্বাচন নিশ্চয়ন করা হবে। আর প্রথম পর্যায়ে মাইগ্রেশনের আবেদন ও নতুন আবেদন করা যাবে ৯ থেকে ১০ জুন পর্যন্ত। ভর্তির আবেদনের শেষ সময় ৩১ মে। ভর্তি শুরু ২০ জুন। তবে একজন শিক্ষার্থী   মাত্র একবার ভর্তি হতে পারবে এবং মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে।

দ্বিতীয় পর্যায়ের ফলতালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ২য় পর্যায়ে শিক্ষার্থীর কলেজ নিশ্চয়ন সময় নির্ধারণ করা হয়েছে ১৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। এ পর্যায়ের জন্য মাইগ্রেশনের আবেদন ও নতুন আবেদন করা যাবে ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।

তৃতীয় পর্যায়ে তালিকা প্রকাশ করা হবে ১৮ জুন। আর শিক্ষার্থীর কলেজ নিশ্চয়ন চলবে ১৯ জুন পর্যন্ত। কলেজে ভর্তি হওয়া যাবে ২০ থেকে ২২ জুন এবং ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত।

এবারে ভর্তি ফি মফস্বল এলাকার কলেজে সর্বোচ্চ এক হাজার পাঁচশ টাকা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত কলেজে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৯ হাজার টাকা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা সদরের কলেজে ২ হাজার টাকা, ঢাকা ছাড়া অন্যসব মেট্রোপলিটন এলাকার কলেজে ৩ হাজার টাকা এবং ঢাকা মেট্রোপলিটন সিটিতে ইংরেজি ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। তবে কোনো কলেজই ৩ হাজার টাকার বেশি উন্নয়ন ফি আদায় করতে পারবে না।

গত দু’বছর ভর্তির জন্য নানারকম হয়রানির শিকার হয়েছে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীকে একাধিক কলেজে ভর্তি ফি দিতে হয়েছে। এবার একটিমাত্র কলেজে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে ভর্তির সুযোগ রাখা হয়েছে। কলেজ চূড়ান্ত হওয়ার পর শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সব ধরনের ফি জমা দেবে। এ ক্ষেত্রে একাধিক কলেজে ভর্তি হয়ে আর্থিক ক্ষতি হবার সুযোগ নেই।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।