২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমে সমালোচনা শুনতে হয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে পাঁচ বোলার নিয়ে মাঠে নামলেও মোসাদ্দেককে বসিয়ে ইমরুলকে দলে রাখা ও সাব্বিরকে ছয়ে খেলানো নিয়েও সমালোচনা হয়। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এ ম্যাচেও দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কিছুদিন তিন নম্বরে খেলানো হয়েছে সাব্বির রহমানকে। আর নিজেকে সফল প্রমাণও করেন সাব্বির। তবে টুর্নামেন্ট শুরু হলে দ্রুত উইকেট হারানো থেকে বাঁচতে সাব্বিরের পরিবর্তে ইমরুলকে তিনে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ। তবে দলের চাওয়া পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হন ইমরুল। তাই আবার তিনে ফিরছেন সাব্বির। আর ইমরুলের পরিবর্তে একাদশে ফিরছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশের বাইরে থাকা মোসাদ্দেক।

এদিকে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উইকেটে এখনও একটু ঘাস ও বাউন্সের সম্ভাবনা রয়েছে। সেই চিন্তা ভাবনা থেকে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাই একাদশে তাসকিনের থাকার সম্ভাবনা বেশি।

এদিকে চূড়ান্ত একাদশ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানান, `গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ইমরুলের পরিবর্তে মোসাদ্দেক আর মিরাজের পরিবর্তে তাসকিন দলে নিশ্চিত। তবে আজ (শুক্রবার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খেলা শুরুর আগে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।`

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।