৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

‘একাত্তরের স্বাধীনতার মতো বিএনপি গণতন্ত্র ফিরিয়ে অানবে’

8e0bb59d9baa19297c70595db2dff1b3-582e4990232ed
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। প্রগতিশীল রাজনীতি, উৎপাদনের রাজনীতি দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আর বিএনপিই এই দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা আনা হয়েছে, সেভাবে বিএনপি আবারও এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এক শোক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, এই দেশে এখন নির্বাচন হচ্ছে না, অথচ পার্লামেন্ট হচ্ছে। নির্বাচনবিহীন পার্লামেন্ট, ভোটবিহীন নির্বাচন এগুলো এই দেশের জনগণ সহ্য করবে না।

মাওলানা ভাসানী সম্পর্কে নোমান বলেন, মজলুম জননেতা ভাসানী তাঁর কর্মের মাধ্যমে আজও মানুষের মাঝে বেঁচে আছেন। তার কর্মের জন্যই আজও মানুষ তাকে মজলুম জননেতা হিসেবে স্মরণ করে।

টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম খান তোফা, সাংগঠিক সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।