মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

একদিন আগে চরকিয়ায় খুন হওয়া চম্পার ধর্ষক ও হত্যাকারী র‍্যাবের হাতে আটক

শেয়ার করুন

শাহীন মাহমুদ রাসেলঃ

গত ০৬ মে রাতে পেকুয়া-চকরিয়া মহাসড়কে এক নারীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখেছিল কয়েকজন নরপিচাস।

ওই ধর্ষক ও হত্যাকারী নরপিশাচদের একজন জয়নাল (১৮) কে আটক করেছে র‍্যাব -১৫ এর সদস্যরা। জব্দ করা হয়েছে সেই সিএনজিও। র‍্যাবের একটি খুদে বার্তা থেকে এই তথ্য জানা গেছে। এই ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন (৩০) নামের একজন হত্যাকারী নরপিচাশ পলাতক রয়েছে বলে জানানো হয়েছে ওই বার্তায়। তাকে ধরতেও অভিযান
চালিয়ে যাচ্ছে র‍্যাবের বিশেষ টিম।

উল্লেখ্য, গত বুধবার (৬ মে) চট্টগ্রাম থেকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার নয়াপাড়ায় নিজের বাড়িতে আসছিলেন ১৯ বছরের তরুণী চম্পা।
রাতে সিএনজি করে আসার পথে সিএনজি চালক ও আরও দু’একজন মিলে তাকে ধর্ষণ করে গলা কেটে মৃতদেহ রাস্তায় ফেলে দেয়। এই ঘটনার একদিনের মাথায় হত্যাকান্ডের ঘটনা উদঘাটন করেছে র‍্যাব-১৫।

শেয়ার করুন