১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

একজন বঙ্গবন্ধু পাগলের বিদায়

সাংবাদিক রাসেল চৌধুরীর ফেইসবুক স্ট্যাটাস থেকেঃ
উখিয়ায় আওয়ামী লীগের রাজনীতি করেন এমন কেউ কি আছেন, যিনি আব্দুল হাকিম সর্দারকে ছিনেন না?
বলছিলাম, আওয়ামী পাগল- বঙ্গবন্ধু পাগল আব্দুল হাকিম সর্দারের কথা। যিনি ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের মাঠকর্মী, আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক। আওয়ামী লীগের মিছিল সমাবেশের খবর পেলে কোন রোগ শোকই তাকে আটকাতে পারতো না! মাইলের পর মাইল হেটে হলেও দলীয় প্রোগ্রামে উপস্থিত হতেন। আলাপ আলোচনা আড্ডায় সব সময় প্রাণের সংগঠন আওয়ামী লীগকে জিতিয়ে রাখতেন। প্রয়োজনে তর্ক করতেন। দশজন বসে কথা বললেই কান উচিয়ে রাখতেন আওয়ামী লীগ সম্পর্কে কেউ কিছু বলছে কিনা? আব্দুল হাকিম সর্দারদের ঘামঝরা পরিশ্রমে বার বার সরকার গঠন করেছে দল, ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকেরই, কিন্তু দলের সুসময়ে আওয়ামী প্রেমি এ মানুষটি বরাবরই ছিলেন অবহেলিত।
আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী, কালের সাক্ষী আব্দুল হাকিম সর্দার আর কোনদিন আওয়ামী লীগের কথা বলবেন না। আওয়ামী লীগকে জেতাতে আর তর্কেও জড়াবেন না। তিনি আর নেই। কাল রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রিয় নেতা আব্দুল হাকিম সর্দার।
হ্যেঁ আল্লাহ, আব্দুল হাকিম সর্দারকে বেহেস্তবাসী করুন, আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।