৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

একক চীন নীতি বদলাতে পারেন ডোনাল্ড ট্রাম্প

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up-jpg-crop_-promo-xlarge2-696x497

তাইওয়ানকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের একক চীন নীতি থাকা উচিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলে মনে করে চীন।
চীনের নীতিমালায় তাইওয়ান এখনো তার নিজের মুল ভূখণ্ডেরই অংশ।
কিন্তু এক টেলিভিশন সাক্ষাতকারে মি. ট্রাম্প বলেছেন একক চীন নীতি মানতে যুক্তরাষ্ট্রের বাধ্য থাকা উচিত নয়।
তিনি বলেন চীনের কাছ থেকে কোন ধরনের বাণিজ্যিক ছাড় না পেলে এ নীতির গ্রহণযোগ্যতা নেই।
কদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে মিস্টার ট্রাম্প টেলিফোনে আলাপ করেছিলেন।
আর শুধু এই ফোনালাপেই কূটনৈতিক প্রতিবাদ করেছিলো বেইজিং।
মি ট্রাম্প অবশ্য এ সম্পর্কে বলেছেন তিনি কার সাথে ফোনে কথা বলবেন সেটা চীন নির্ধারণ করে দিতে পারে না।
এখন তাইওয়ানকে আবারো আলাদা একটি রাষ্ট্র হিসেবে মার্কিন সরকার যদি স্বীকৃতি দিয়ে বসে তাতে চীনের দিকে থেকে কেমন প্রতিক্রিয়া হবে সেনিয়ে আশংকা তৈরি হয়েছে।
১৯৭৯ সালে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।
এর বদলে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে ধরেই একক চীন নিতিমালা অনুসরণ করছিলো যুক্তরাষ্ট্র।

বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।