৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এই প্রথম গাড়িতে চড়ে নিজ এলাকার উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

নিজের এলাকায় এই প্রথম গাড়িতে চড়ে বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হাওর বেষ্টিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গাড়ি চলাচলের রাস্তা না থাকায় রাষ্ট্রপতির সফরের সময় সব সময় ইজিবাইকের ব্যবস্থা করা হত।

এলাকায় রাষ্ট্রপতি যতবারই যান, সবসময় রিকশা অথবা ইজিবাইকই থাকে তার বাহন। এবারই প্রথম অষ্টগ্রামে গাড়িতে চড়লেন স্বাধীনতার পর অংশ নেওয়া প্রতিটি সংসদে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম থেকে প্রতিনিধিত্বকারী আবদুল হামিদ। সাদা রঙের টয়োটা এসইউভিতে রাষ্ট্রপতির চালক হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

আবদুল হামিদ রাষ্ট্রপ্রধান হওয়ার পর বড় ছেলে তৌফিক এখন সংসদে ওই এলাকার প্রতিনিধিত্ব করছেন। রাষ্ট্রপতি সোমবার তিন দিনের সফরে কিশোরগঞ্জ যান। বুধবার বিকালে ঢাকা ফেরেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীর বলেন, “রাষ্ট্রপতি অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা সড়ক এবং অষ্টগ্রাম-বাজিতপুর অলওয়েদার সড়ক গাড়িতে চড়ে ঘোরেন।”এবারের সফরসহ এর আগে বেশ কয়েকবার আবদুল হামিদ বলেছেন, ঢাকা থেকে সরাসরি গাড়িতে করে হাওর এলাকা সফর করার ইচ্ছা তার রয়েছে। প্রেস সচিব জানান, যে গাড়িতে চড়ে তিনি অষ্টগ্রাম ঘুরেছেন সেটি স্থানীয় হাসপাতালের গাড়ি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।