১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে : ওবায়দুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার যে ওয়াদা করেছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করেছি।

এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নাসিক এ শান্তিপূর্ণ নির্বাচনের একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সব জল্পনা-কল্পনা অমূলক হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হওয়ায় নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানাই। জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।