৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

এইচএসসির ফল ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে

আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেওয়া হতে পারে। এই তিনদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিন অথবা এর আগে বা পরে যেদিন সময় দিবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সকলের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়।

২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। গত কয়েক বছর যাবত্ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তাই আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের যে কোনো দিন প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।