২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

এইচএসসিতে সেরা চকরিয়া কলেজ, ফল বিপর্যয় চকরিয়া সিটি কলেজে

এম.জিয়াবুল হক, চকরিয়াঃ ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে এবার চকরিয়া উপজেলার ৬টি কলেজের মধ্যে উপজেলা পর্যায়ে সেরা হয়েছেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। চলতি বছর চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পাসের হার (৫৯.৩২%)। মোট ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৮৫ জন। তারমধ্যে মানবিক বিভাগে ৩৬৯ জনের মধ্যে পাশ করেছে ১৯৮জন, বাণিজ্য বিভাগে ২২৫ জনের মধ্যে পাশ করেছে ১৪৬জন ও বিজ্ঞান বিভাগে ৫৮ জনের মধ্যে পাশ করেছে ৪১জন। উপজেলার অন্য কলেজ গুলোর তুলনায় চকরিয়া কলেজ এবছর আশানুরূপভাবে ভালো ফলাফল করেছে।

প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয় অবস্থানে আছে ডুলহাজারা কলেজ। এ কলেজ থেকে ৬৭৬জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৫৪ জন। পাশের হার (৫২.৩৭%)। ততৃীয় হয়েছেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ। পাশের হার (৫০.২৮%। ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭০জন। চতুর্থ অবস্থানে আছেন বদরখালী কলেজ। ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭ জন। পাশের হার (২৭.৫৭%)। এরপর রয়েছেন চকরিয়া কমার্স কলেজ। তাদের কলেজ থেকে ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ১৩ জন পাস। পাশের হার (২১.৩১%)। একেবারে হতাশাব্যাঞ্জক ফলাফল করেছে চকরিয়া সিটি কলেজ। তাদের পাশের হার (৯.৩২%)। ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১১ জন।

অনুভুতি প্রকাশ করে চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন বলেন, আমাদের প্রতিষ্ঠানটি উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৬ লাখ মানুষের পছন্দের ও প্রথম বিদ্যাপীঠ। আমরা চেষ্ঠা করেছি কলেজের লেখাপড়ার মান্নোনয়ন নিশ্চিত করতে। কলেজের সকল শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এবার উপজেলায় প্রথম হতে পেরে আমরা সত্যি আনন্দিত। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা থাকবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে চকরিয়া কলেজ উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে। তাদের পাসের হার ৫৯.৩২%। তবে উপজেলার অপরাপর কলেজগুলোর ফলাফল হতাশাজনক। তিনি বলেন, আমাদেরকে এই অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে হবে। সেইজন্য এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। শিক্ষার্থীদেরকে স্মার্ট ফোনের ব্যবহার থেকে বিরত রাখতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।