৯ এপ্রিল, ২০২৬ | ২৬ চৈত্র, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে এআই বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন ১০০১ বিজনেস ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর এবং নিউ এরা সফটওয়্যারস-এর সিওও সৈয়দ আশরাফ-উস-সালেহীন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসা পরিচালনা, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) এবং কর্মসংস্থানের ধরণে ব্যাপক পরিবর্তন আনছে। তিনি দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে এআই-এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব তুলে ধরেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট প্রফেসর ড. মো. ওয়াহিদুল হক।

তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জন এবং মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, কর্মসংস্থানের ভবিষ্যৎ এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

বক্তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও সচেতনতার ওপর জোর দেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির চেয়ারম্যান তাওসীফ আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইর, সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির সহকারী অধ্যাপক আদিতা বড়ুয়া, প্রভাষক ফারাহ সিদ্দিক, মাসুম বিল্লাহসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সেমিনারে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীরা অজানা অনেক তথ্য জানতে পেরেছে। সমৃদ্ধ হয়েছে তাদের জ্ঞানের জগত। এজন্য আয়োজক, আলোচক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।