২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উপবৃত্তির টাকা আত্মসাতঃ লামায় প্রাইমারি স্কুলের ২ শিক্ষক বরখাস্ত, মামলা

কক্সবাজারসময় ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলার লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তিপ্রাপ্ত ১৬২ জন ছাত্র-ছাত্রীর ১ লক্ষ ২৯ হাজার ৭৫০ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করতে গত ২৬ সেপ্টেম্বর বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম অনুমোদন চেয়ে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে পত্র পাঠান। পত্র প্রেরণের ২৮ দিন পর গত ২৩ অক্টোবর বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান আবেদন মঞ্জুর করে বরখাস্ত ও মামলা করার অনুমোদন দেন বলে নিশ্চিত করেছেন, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবছার। অভিযুক্ত শিক্ষকরা

হলেন, লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপন চন্দ্র শর্মা ও দরদরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, লামা উপজেলার লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের করার অভিযোগে দুই শিক্ষককে গত ১ নভেম্বর সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি গত ৬ নভেম্বর ডাকযোগে আমি পেয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।