১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উপজেলা যুবলীগের সহ সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের জেলা ও সদর উপজেলা যুবলীগের বিবৃতি


বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সহসভাপতি মিজানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা ও সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ খোরশেদ আলম , বিপ্লবী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী মাবু মেয়র, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু,সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো। বিবৃতিদাতারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার পুর্বক যুবনেতা মিজানুল হককে হয়রানী না করতে প্রশাসনের প্রতি আহবান জানান। তাছাড়া মামলা প্রত্যাহার করা না হলে বাদী আবুল হাসেমের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য,পারিবারিক জায়গা জমি নিয়ে চলে আসা বিরোধের জের ধরে স্থানীয় ভুমিদস্যু আবুল হাসেম প্রকাশ বিমান মৌলবী নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা করে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।