১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উপজেলা বিএনপি সভাপতি মিজানসহ চকরিয়ায় আটক ৭

কক্সবাজারসময় ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই নাশকতার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দেয়ার ঘোষণা লেখা একটি চিরকুট ও লাঠিসোটাসহ চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়াসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযানে থাকায় আটক অপর ৬ জনের নাম জানা যায়নি। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা থেকে তাদের আটক করা হয়। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার

কাজী মতিউল ইসলাম বলেন, গোপনসূত্রে খবর পেয়ে থানার একদল পুলিশ রাতে ডুলাহাজারায় অভিযান চালায়। আজ বৃহস্পতিবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করলেই ওই সময় চকরিয়া অচল করে দেয়ার পরিকল্পনার একটি চিরকুট ও লাঠিসোটাসহ উপজেলা বিএনপির সভাপতি খোকন মিয়াসহ ৭ জনকে আটক করা হয়। চিরকুটটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে চিরকুটটির কপি পৌঁছে গেলে ব্যাপক নাশকতা হতে পারে আশংকায় তাদের আটকের পর পুরো উপজেলায় পুলিশী টহলের জোরদারের পাশাপাশি নাশকতা করতে পারে এমন সম্ভাব্য কর্মীদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।