১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। রাইজিংবিডিকে এ তথ্য জানান নির্মাতা মনতাজুর রহমান আকবর।

এ প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘হার্টে একটি ব্লক ধরা পরেছে। এছাড়া ফুসফুসে পানি জমেছে। ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন।’

ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন তার মেয়ে অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।

ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তার হাতে ‘কোটি টাকার প্রেম’ও ‘দুলাভাই জিন্দাবাদ’নামে দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।