৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ

আসামের গুয়াহাটিতে গত ২৪ মার্চ সহকারী হাইকমিশন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের নতুন এ মিশন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে কনস্যুলার বিষয়াদি দেখভাল করবে। এরই মধ্যে গত শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে গুয়াহাটিতে বাংলাদেশ মিশন খোলাকে স্বাগত জানান এবং ওই মিশনের দায়িত্বে থাকা সহকারী হাইকমিশনারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসির মুর্শেদ বলেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশ কানেক্টিভিটি, মানুষে মানুষে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী। নতুন মিশন খোলার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক আরো জোরদার করা ও এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের আগ্রহের প্রতিফলন ঘটেছে। ‘

উল্লেখ্য, গুয়াহাটিতে সহকারী হাইকমিশন কার্যক্রম শুরুর পর ভারতে বাংলাদেশ মিশনের সংখ্যা পাঁচটিতে উন্নীত হয়েছে। অপর মিশনগুলো নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা ও আগরতলায় অবস্থিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।