২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়া সরকারী গোপার্ট দখল মুক্ত, ইউ.এন.ওর প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ


উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের সরকারী খাস (গোপার্ট) ও জনসাধরণের চলাললের রাস্তা অবৈধ দখলের ঘটনায় দীর্ঘদিন থেকে চলা বিবেধমান সমস্য সমধানের জন্য উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম এবং সদস্য স্বপন শর্মা রণির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনার সামধানের জন্য গতকাল ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করায় তারা তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
এলাকাবাসীরা জানান, জনচলাচলের রাস্তা সরকারী খাস (গোপার্ট) একই এলাকার মৃত নিবারণ শীল এর পুত্র বাবু লাল মোহন শর্মা অবৈধ ভাবে দখল করে রাখছিল দীর্ঘ ৩ যোগের অধিক সময় ধরে। উক্ত সরকারী খাস জায়গা (গোপার্ট) উদ্ধার ও সাধারণ জনগণ চলাচলের সুবিদার জন্য একই এলাকার গোরাঙ্গ শর্মা, নির্মল শীল, সুর্জিত শীল ও পলাশ শর্মা বাদি হয়ে এলাকাবাসীর পক্ষে উখিয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কমিশনার অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ডেকে সামাধানের জন্য গত ১০ জানুয়ারি শুনানী অনুষ্টিত হয়। শুনানীতে উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহম্মদ শিবলী নোমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল সরজমিনে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় তিনি আগামী ৩দিনের মধ্যে সরকারী খাস (গোপার্ট) রাস্তাটি জনস্বার্থে উম্মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।