মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নবজাতকের লাশ উদ্ধার, আটক-২

শেয়ার করুন

আবদুল্লাহ আল আজিজঃ


 কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা’সহ দুই জনকে আটক করে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলো- উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৪৮ নাম্বার সেডের বাসিন্দা মনোয়ারা বেগম (২৫), তার এমআরসি ১২৯২ ও (স্থানীয়) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপাই পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (২৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, আটক দুজনকে রিমান্ডের আবেদন করা হবে।’
রোহিঙ্গাদের সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে সদ্যজাত শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা নারী মনোয়ার সঙ্গে স্থানীয় ইসমাইলের পরকীয়া সর্ম্পক ছিল। তাদের এই সম্পর্কে রোহিঙ্গা নারী গর্ভবতী হয়। এক সময় ভূমিষ্ট হওয়ার পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা সত্যতা নিশ্চিত করে উখিয়া কতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ  (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন