মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া রক্তক্ষয়ী সংর্ঘষে মহিলা সহ আহত-৩

শেয়ার করুন


উখিয়ার সাবেক রুমখাঁ গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে জয়নাল আবেদীন (৫০), স্ত্রী মনোয়ারা বেগম (৪০) কে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে।
গ্রামবাসীরা জানান, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ জনাব আলী পাড়া গ্রামে ছৈয়দ আব্বাসের পুত্র জয়নাল আবেদীন সেচ স্কীমের আওতায় জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ বাঁধা প্রদান করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র,ধারালো কিরিচ ও লাঠিসোটা নিয়ে জয়নালের উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসে স্ত্রী মনোয়ারা বেগম ও পুত্র সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র রিদুয়া আহমদ হৃদয়। হামলাকারীরা তাদের উপরও এলো পাতাড়ী আক্রমন করে।
স্থানীয় জনগণ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একই এলাকার ভূমিদস্যু এজাহার মিয়া, সেলিম, জামাতা জয়নালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এ হামলার ঘটনাটি ঘটায়।
এ ব্যাপারে আহত মনোয়ারার বেগমের পিতা ওমর আব্বাস বাদী হয়ে এজাহার মিয়া, রবিউল আলম, সেলিম সহ ১১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার ওসি (তদন্ত) মো: কায়কিসলু জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন