১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আদালত। ১৬ এপ্রিল উখিয়া সিনিয়র সহকারি জজ আদালত এ স্থগিতাদেশ প্রদান করা হয় বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও এডভোকেট রবিউল আহসান।
মামলার বাদী আভাষ শর্মা বিশু জানান, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর সাধারণ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়ে সুষ্ঠুভাবে ক্লাবের দায়িত্ব পালন করে আসছি এবং প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদও গঠন করা হয়। কিন্তু নির্বাচিত সাধারণ সম্পাদকের অজান্তে বেআইনী ও অনাধিকারভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা হয়। অথচ উখিয়া প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ নির্বাচনের জন্য প্রেস ক্লাবের কোন সভা অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এই তথাকথিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় নির্বাচিত বর্তমান সাধারণ সম্পাদকের নামও বাদ দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়, মামলায় বিবাদী করা হয় প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার যথাক্রমে- মোহাম্মদ নুরুল হক ও নুরুল হক খান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সুমন।
উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।