১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

(উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে প্রেসক্লাবের জন্য নগদ অনুদান প্রধান করছেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।)

উখিয়া প্রেসক্লাবে নগদ অনুদান দিলেন চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের সৌন্দর্য বর্ধন ও দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের পাশে জমে থাকা বর্জ্য অপসারণের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
গতকাল সোমবার আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইমরান হোসাইন সজিবের মাধ্যমে উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারের হাতে এ অনুদান তুলে দেন তিনি।
উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের কারণে রাস্তা দিয়ে চলাচল করা যেতো না। এ নিয়ে এলাকাবাসির পাশাপাশি সাংবাদিকদের ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। বিষয়টি নিয়ে বিভিন্ন মিটিংয়ে বর্জ্য অপসারণের জন্য দাবী ছিলো এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সাথে সাথে তিনি সাথে সাথে উপ-জনস্বাস্থ্য প্রকৌশলীকে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন এবং ময়লা-আর্বজনা ফেলা বন্ধে স্থানটি ঘিরে দেওয়ার জন্য চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীকে দায়িত্ব দেন।
তাই আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় আমার জোরালো দাবীর মুখে এই অনুদান প্রদান করা হয়েছে।
তাই বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেস ক্লাবের পাশে থাকায় চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে, প্রেস ক্লাবের সৌন্দর্য বর্ধন ও বর্জ্য অপসারণের জন্য অনুদান প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব ও জনবান্ধব ও সাংবাদিক বান্ধব চেয়ারম্যান এসএম ইমরুল কায়েস চৌধুরীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।