১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিঃ

বিজয়ের পরপরই উখিয়া অনলাইন প্রেসক্লাবের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করলেন উখিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নবনির্বাচিত নেতৃবৃন্দরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় হয়।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের আহ্বানে সাড়া দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে উখিয়া প্রেসক্লাব’র হয়ে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক বাবুল ও কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ।

শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সদ্য নির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন,”সাংবাদিকতায় অপসংস্কৃতি দূর করে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, সকল সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই হবে আমাদের প্রয়াস।”

তিনি আরও বলেন,”সাংবাদিকতায় ঐক্যের বিকল্প নেই। প্রতিহিংসা না রেখে আমরা সবাই ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বৃহত্তর উখিয়ার উন্নয়নের জন্য কাজ করে যাব।”

পরিশেষে আগত উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দরা উখিয়া অনলাইন প্রেসক্লাবের চলমান ধারা ও কার্যাকলাপের উপর সন্তুষ্টি প্রকাশ করে সকলের মঙ্গল কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম সালাহউদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিদুয়ানুর রহমান, সদস্য শরিফ আজাদ, এম.এ রাহাত, আরফাত হোসেন, আলাউদ্দিন সিকদার ও রিদুয়ানুল হক সোহাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।