৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া-টেকনাফে র‍্যাবের টহল জোরদার

আবদুল্লাহ আল আজিজঃ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় থাকা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে উগ্রবাদী হামলা থেকে রক্ষা ও আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ মার্চ) দিনব্যাপী উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে টহল দিয়েছে র‌্যাব সদস্যরা।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন নেতৃত্বে টেকনাফ, হ্নীলা হোয়াইক্যং, শাপলাপুর, কুতুপালং, উখিয়া, কোটবাজারের উপাসনালয়গুলোতে টহল দেন র‌্যাব সদস্যরা।

নিউজিল্যান্ডে মসজিদে অতর্কিত সন্ত্রাসী হামলার পর র‌্যাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন বলেন, ‘বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে যাতে সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচন ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।