১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়া টেকনাফে জামাই শাশুড়ের ইয়াবা বাণিজ্য


উখিয়া টেকনাফে ইয়াবা বাণিজ্য অপ্রতিরোধ্য ভাবে ছড়িয়ে যাচ্ছে। অল্পদিনে কোটিপতি হওয়ার নেশায় প্রতিদিনই ইয়াবা বাণিজ্যের সাথে যুক্ত হচ্ছে নিত্যনতুন মূখ। প্রশাসনের ইয়াবা বিরোধী মনোভাবের মাঝেও উখিয়া টেকনাফের গড়ফাদাররা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এরই মাঝে ব্যাপকভাবে আলোচনায় চলে এসেছে উখিয়া-টেকনাফ ভিক্তিক জামাই-শাশুড়ের ইয়াবা বাণিজ্যের বিষয়টি।
বিশ্বস্ত সূত্র জানায়, টেকনাফ উপজেলার স্বরাষ্টমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা গড়ফাদার ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি উখিয়ার শাশুড়বাড়ীকে টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে রমরমা ইয়াবা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ইয়াবা ব্যবসায় যুক্ত করেছে তার শাশুড় বাড়ীর লোকদের । এতে তার শাশুড় উপজেলার মাছকারিয়া মোঃ আলী ভিটা গ্রামের মাছ ব্যবসায়ী নজির আহামদসহ শাশুড়বাড়ীর লোকেরা অল্পদিনে কোটিপতির খাতায় নাম লিখিয়েছে। স্থানীয় দু,একজন প্রভাবশালীকে ম্যানেজের মাধ্যমে বনভিাগের বিশাল জায়গায় নির্মান করছেন বহুতল ভবন। সম্প্রতি নজির আহামদ ঢাকা মেট্রো-চ-৫১-৭৭৩১ নাম্বারের একটি ভক্সি গাড়ী কিনেছেন। তার ছেলে ব্যবহার করছে দুইটি দামি মোটর সাইকেল, এখন তিনি আর মাছ ব্যবসা করছে না। করছেন মেয়ে জামাই ইমরানের সাথে ইয়াবা ব্যবসা।
স্থানীয় জনগনের মতে, উখিয়া বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নজির আহামদের হঠাৎ উত্থানটা মূলত হ্নীলায় মেয়ে বিয়ে দেওয়ার পর থেকে। টেকনাফের গড়ফাদার পুতিয়া মিস্ত্রি উখিয়ার শাশুড় বাড়ীকে দীর্ঘদিন ধরে ইয়াবার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহারের মাধ্যমে শাশুড় বাড়ীর লোকদের নামে-বেনামে বিপুল পরিমান সম্পদ কিনে রেখেছেন। এছাড়া শাশুড় নজির আহামদ বিভিন্ন এলাকায় নামে-বেনামে অসংখ্য জমিজমা কিনেছেন। তাদের হঠাৎ পরিবর্তন এলাকায় ব্যাপক প্রশ্নে জন্ম দিয়েছে। এদিকে গত ৭ ফেফ্রয়ারি ভোর রাতে টেকনাফ মডেল থানার এ.এস.আই কাজ¦ী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৩হাজার ১শ পিচ ইয়াবা বড়িসহ স্থানীয় মৃত লাল মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২৫) কে আটক করলে ইয়াবার প্রকৃত মালিক গড়ফাদার হ্নীলা পশ্চিম সিকদারপাড়া আজিজুল হক মিস্ত্রির পুত্র ইমরান ওরফে পুতিয়া মিস্ত্রি (৩২) কে আটক করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের স্বীকারোক্তি মতে গড়ফাদার পুতিয়ার বিরুদ্ধে টেকনাফ থানায় পলাতক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে টেকনাফ মডেল থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।