৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ বদি উন্নয়ন করেনি, মাদকের চাষ করেছে’

বিশেষ প্রতিবেদক:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
গতকাল রোববার (২৮আগস্ট) বিকাল তিনটার দিকে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উখিয়া-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে এ বিক্ষোভ মিছিলটি করে। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সাবেক এমপি তাঁর বক্তব্যে বলেন, কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ  আব্দুর রহমান বদি উখিয়া-টেকনাফে উন্নয়ন করেনি। মাদকের চাষ করেছে।
মিছিলোত্তর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেনি। সারাদেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্য পণ্যের দাম। ফলে প্রতিটি পদে পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ হাজার হাজার কর্মী সমর্থক। বিএনপির বিক্ষোভ সমাবেশকালীন কোটবাজার ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।