১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়া-টেকনাফের উন্নয়ন দেখতে সংসদ সদস্যদের সেন্টমার্টিন ভ্রমনের আমন্ত্রন জানালেন এমপি বদি


উখিয়া-টেকনাফের উন্নয়ন স্ব চক্ষে দেখতে সরকারী দল ও বিরোধী দলের সকল সংসদ সদস্যদের বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমনের আমন্ত্রন জানালেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ আমন্ত্রন জানান। ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বীর পরিচালনায় ১২ মিনিটের দেয়া বক্তব্য এমপি বদিকে ৪ মিনিট সময় বাড়িয়ে দেয়া হয়।
এসময় তিনি উখিয়া-টেকনাফের সামগ্রিক উন্নয়নের দিক গুলো সংসদে তুলে ধরেন। সেই সাথে দুই উপজেলার জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি টেকনাফ ডিগ্রী কলেজকে দ্রুত জাতীয়করনের আওতায় আনারও দাবী জানান।
এমপি বদি আরো বলেন, উখিয়া-টেকনাফের বর্তমান সময়ে র অন্যতম সমস্যা হয়ে দাড়িয়েছে মাদক সমস্যা। তিনি উল্লেখ করেন ৯ম সংসদে তিনি সীমান্তে কাটা তারের বেড়ার কথা বার বার বললেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। তিনি আরো বলেন, সীমান্তে কাটাঁতারের বেড়া দিয়ে বেড়ি বাধ নির্মান করা হলে ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশ কমে যাবে।
এসময় তিনি তার বিরুদ্ধে নানা সময় মিডিয়ায় অপপ্রচারের ব্যাপারেও কথা বলেন। তিনি বলেন, যখন ইয়াবার বিরুদ্ধে সোচ্চার হন তখনই তাকে নিয়ে শুরু হয় অপপ্রচার। তিনি এই এই অপপ্রচার বন্ধে স্পীকারের হস্তক্ষেপ কামনা করেন।
এমপি বদির বক্তব্য চলাকালীন সময়ে সংসদে সব সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।