৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়া কুতুপালং ৫নম্বর ক্যাম্পে অগ্নিকান্ড, শতাধিক বাড়ি ভস্মীভূত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্যাম্পে রোহিঙ্গা শরনার্থীদের শতাধিক বাড়িঘর ভস্মীভূত হয়েছে। রোববার ১৭মে রাত একটার দিকে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।

কুতুপালং ৫নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) মোঃ ওবায়দুল্লাহ বিষয়টি রাত ২টার দিকে নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে শতাধিক বাড়ি ও এনজিও-র পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে চাই হয়ে গেছে। রাত ২টার দিকেও আগুন জ্বলছে বলে তিনি জানান।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মোঃ জলিল জানান, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ক্যাম্পের অগ্নিকান্ডের স্থলে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও শরনার্থীরা অনেক চেষ্টা করে রাত ২টা ১০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।