৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া কলেজে মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপিত


উখিয়া কলেজে মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ সূর্য উদয়ের প্রথম প্রহরে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আত্মার শান্তি কামনায় পুস্প মাল্য অর্পণ ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (রবিবার) সকাল ১০.৩০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য উপাধ্যক্ষ আবদুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্নাতক (সম্মান) রাষ্ট্র বিজ্ঞান ১ম বর্ষের ছাত্রী শারমিন আকতার, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী ইসমত জাহান ও ১ম বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আহমদ ফারুক, প্রভাষক কামরুন নাহার বেগম, প্রভাষক ড. গিয়াস উদ্দিন, প্রভাষক তহিদুল আলম, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক খোরশেদ আলম, প্রভাষক জালাল আহমদ, প্রদর্শক জেসরাত পারভীন, লাইব্রেরীয়ান সাহাব উদ্দিন প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, কর্মচারীদের মধ্যে সাধন বড়ুয়া, শামশুল আলম, মনিন্দ্র বড়য়া, নিলু বড়ুয়া, কবির আহমদ, ছৈয়দ হামজা, নুরুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, প্রভাষক নুরুল হক, ত্রিপিটক থেকে পাঠ করেন আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, গীতা থেকে পাঠ করেন প্রভাষক উত্তম কুমার ভৌমিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।