১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়া উপজেলা পরিষদ সংরক্ষিত আসনে নির্বাচন

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদকে দু’ভাগে বিভক্ত করে সংরক্ষিত মহিলা সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ওই মহিলা সদস্যরা। মোট ভোটার সংখ্যা ১৫ জন। উখিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রতœাপালং ইউনিয়ন, হলদিয়াপালং ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নকে নিয়ে ১নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড। স্ব-স্ব আসনের মহিলা ইউপি সদস্যরা এ নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হলে উপজেলা পরিষদের সদস্য নির্বাচিত হবেন। সহকারী রির্টানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে। মনোনয়ন যাচাই বাছাই ২৩ মে। প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। আগামী ১৫ জুন উখিয়া উপজেলা পরিষদে এ নির্বাচন অনষ্ঠিত হবে। এ পর্যন্ত ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ১নং ওয়ার্ড থেকে মনোনয়ন সংগ্রহ করেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোকেয়া খানম ও ২নং ওয়ার্ড থেকে মনোনয়ন সংগ্রহ করেন পালংখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহেদা বেগম ও রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নেছা। এ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ ও বিএনপি ঘরণা মহিলা সদস্যরা জয়লাভ করতে মরিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।