৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অস্থায়ী দায়িত্ব পেলেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের অস্থায়ীভাবে চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন মো: জাহাঙ্গীর আলম। আগামী ১০ অক্টোবর থেকে এই আদেশ কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশ বিষয়টি নিশ্চিত করা হয়। যার স্মারক নং- ৪৬.০০.০০০০.০৪৬.০৮.২০১৭-৫৬২।

আদেশ সূত্রে জানা গেছে, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে নিজস্ব অর্থায়নে চিকিৎসার ভারত সফর করবেন। ছুটিকালীন বিধি মোতাবেক প্রাপ্য সম্মানীভাতা বৈদেশিক মুদ্রার আহরণ করতে পারবেন না।

তাঁর ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের প্যানেল অনুযায়ী ভাইস চেয়ারম্যানদের মধ্যে থেকে প্যানেল ০১নং কে অস্থায়ী ভাবে চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করার বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। এ সময় তিনি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’র আশু রোগমুক্তি কামনা করেন।

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো: জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান চেয়ারম্যানের চিকিৎসা ছুটি জনিত কারণে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্বপালন কালে সকলের সহযোগিতা কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।