মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শেয়ার করুন

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে ১৭ই মার্চ বিকেলে, রাজাপালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
আলোচনা সভায়, বক্তারা বঙ্গবন্ধু কে নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কাজী আক্তার উদ্দিন টুনু,উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর, ছাত্রলীগ নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইফতেখারুল ইসলাম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক খোরশেদ আলম,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক আনিসুল মোস্তাফারাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলহাস উদ্দিন টিপু,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ছৈয়দুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিট স্কুল-কলেজ-ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু’র জন্মদিন উদযাপন করা হয়।

শেয়ার করুন