৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


ফারুক আহমদ, উখিয়াঃ উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সিসি ক্যামরা সংযোগ উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী।
বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় শুরুতেই স্বাগতম বক্তব্য দেন প্রধান শিক্ষক মো: আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার নুরুল কবির, মেম্বার মোহাম্মদ মুছা, সাবেক মেম্বার হাবিব উল্লাহ, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গফুর মিয়া চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক বাবুল হোছাইন।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ে ভাল ফলাফল অর্জন ধরে রাখা এবং শিক্ষার্থীদেরকে আদর্শবান মেধাবী করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে।
এর আগে প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী ফলক উম্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস সিসি ক্যামরার আওতার আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।