২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়া আওয়ামী তাঁতীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী তাঁতীলীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নূরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শ্রী সাধনা দাশ গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁতীলীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী জাফর আলম ভুলো। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বশির আহমদ, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মল্লিক বাবু, সালাহ উদ্দিন, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নূর মোহাম্মদ শেকর, রাজাপালং ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ ইসমাইল, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সিকদার, জালিয়াপালং ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক সোহাগ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে মোটর সাইকেল সহকারে সমাবেশ স্থলে নিয়ে আসেন। এসময় প্রধান অতিথি সাধন দাশ গুপ্ত বলেন, বিএনপি জামায়ত যথ জ্বালাও পোড়াও করুক কোন লাভ নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় বক্তারা উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতাকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগের ক্ষমতার আমলে বিএনপির নেতাকর্মীরা সরকারের উন্নয়ন করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।