১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া অনলাইন প্রেসক্লাব’র শপথ ও অভিষেক শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ‘উখিয়া অনলাইন প্রেসক্লাব’র শপথ ও অভিষেক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, অতিথি উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদসহ উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বলে নিশ্চিত করেছেন উখিয়া অনলাইন প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া।

অভিষেক ও শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত সকল অতিথিকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৪ জুন উখিয়া অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলেও চলমান করোনা মহামারীর কারণে শপথ ও অভিষেক অনুষ্ঠান বিলম্বিত হয়েছে। ২০ জুলাই জাতীয় অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমনুরুজ্জামান রনি’র স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।